শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

টুইটারে আসছে বড়সড় বদল

আইটি ডেস্ক / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

টুইটারে বড়সড় বদল আসছে। ব্যবহারকারীদের সুবিধার্থে যুক্ত হবে একাধিক ফিচার। মাইক্রো ব্লগিং সাইটটি কিনে নেওয়ার পরই এমন ইঙ্গিত দিয়েছিলেন এলন মাস্ক। এবার তার প্রতিশ্রুতিই বাস্তবায়িত হতে চলেছে। আগামী দিনে মনের ভাব আরও ভালোভাবে প্রকাশ করা যাবে এই প্ল্যাটফর্মে।

টুইটার ব্যবহারে একাধিক বাধ্যবাধকতা রয়েছে। এই প্ল্যাটফর্মে একসঙ্গে খুব বড় টেক্সট লিখে পোস্ট করা যায় না। তবে মার্কিন ধনকুবের তথা টুইটার সিইও মাস্ক জানিয়েছেন শীঘ্রই এই সমস্যা মিটতে চলেছে। কার্যত ঢেলে সাজানো হবে এই মাইক্রো ব্লগিং সাইটকে।

কী কী বদল ঘটবে, সেই তালিকাও তুলে ধরেছেন মাস্ক নিজেই।

তিনি জানান, আপনি যে টুইট ফলো করেন, আর যে সমস্ত টুইট ফলো করার জন্য আপনাকে সুপারিশ করা হয়, তার জন্য দুটি আলাদা অপশন থাকে। স্মার্টফোন থেকে দুটি অপশনে পৌঁছাতে  একটু সময় লাগে। কিন্তু এবার ডান ও বাঁ দিকে সুইপ করে অনায়াসেই দুই অপশন বেছে নিতে পারবেন। পাশাপাশি টুইট ডিটেলসের মধ্যে যুক্ত হবে বুকমার্ক বাটনটি। অর্থাৎ টুইটারের কোনও পেজকে পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য মার্ক করে রাখতে পারবেন। সর্বোচ্চ দীর্ঘ টুইট করার অপশনটি ইউজাররা পেয়ে যাবেন আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই।

গতবছর নভেম্বরেই মাস্ক জানিয়েছিলেন, ব্যবহারকারীরা বেশি শব্দের টেক্সট টুইট করতে পারবেন। বর্তমানে ২৮০ শব্দ টুইট করা যায়। যদিও শব্দ সংখ্যা বেড়ে কত হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে।

একাংশের দাবি, শব্দ সংখ্যা বাড়লে মনের ভাব প্রকাশে আরও সুবিধা হবে। অন্য অংশ আবার মনে করছেন, শব্দ সংখ্যা সীমিত বলেই টুইটার অনন্য। তাই এই ফিচারের কোনও প্রয়োজন নেই। (সূত্র: সংবাদ প্রতিদিন)


এই ক্যাটাগরির আরো সংবাদ