শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

টুইটারেও শেয়ার করা যাবে স্টোরি

আইটি ডেস্ক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। সম্প্রতি এক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এ মাধ্যমটি। একটি ফিচার উন্মুক্ত করেছে টুইটার। স্ন্যাপচ্যাট বা অন্যান্য অ্যাপে স্টোরি আপলোডের মতো এ বার টুইটারেও একটি আলাদা ট্যাবের সাহায্যে কোনো ফটো, লেখা বা ভিডিও পোস্ট করা যাবে। যা একদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পর নিজে থেকেই উড়ে যাবে। এই ফিচারটির নাম দেওয়া হয়েছে টুইটার ফ্লিটস।

টুইটারের পক্ষে থেকে জানানো হয়েছে, ফ্লিটসের মাধ্যমে ব্যবহারকারীরা আরো বেশি করে নানা কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন। মূলত ‘মোমেন্টারি থটস’ শেয়ারিংয়ের ফিচার এটি। এতে অনেকটা বেশি স্বচ্ছন্দ অনুভব করবেন মানুষজন।

বিশেষ করে টুইটারে যারা নতুন, তারা এই টুইটার ফ্লিটস-থেকে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন। তাদের ইতস্তত ভাব কমবে। বেশি ভাবনা-চিন্তা না করে তারা তাদের ধ্যান-ধারণা শেয়ার করতে পারবেন। কারণ একদিন পরই এই পোস্টগুলো উড়ে যাবে। ইতিমধ্যেই স্পেস ভয়েস চ্যাটরুমের উপর কাজ শুরু করে দিয়েছে টুইটার।

এ বিষয়ে টুইটারে প্রোডাক্ট ডিজাইনার মায়া পেটারসন জানিয়েছেন, এই ফিচার ডেভেলপ করার পিছনে একটি আলাদা উদ্দেশ্য রয়েছে। এই ফিচারের সাহায্যে পাবলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যেও ব্যক্তিগত কথোপকথনের জন্য একটি নিরাপদ জায়গা বা সেফ স্পেস তৈরি করা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ