শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এ অলরাউন্ডার।

মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের শুরুতেই মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি সংস্করণ থেকে তার অবসরের ঘোষণা দেন।

চারপাশে চলমান আলোচনা যে মিথ্যে নয়, সেটাই শুরুতে জানিয়ে দিলেন ৩৯ ছুঁই ছুঁই এই অভিজ্ঞ ব্যাটার। ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি হবে তার ম্যাচ, ‘হ্যাঁ, সত্যিই আমি এই সিরিজের শেষ ম্যাচেই অবসর নিতেছি।’

১৭ বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুটা হয় কেনিয়ার বিপক্ষে। আর শেষ হচ্ছে ভারতের বিপক্ষে। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫। তার গড় ২৩.৪৮। আর কোনো শতক না থাকলেও টি-টোয়েন্টিতে ৮ অর্ধশতক রয়েছে তার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সাল, এ চার বছরে ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করেন মাহমুদউল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে হওয়া ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড তার দখলে।

এর আগে ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ রিয়াদ। বেশ সাড়া ফেলে সেই অবসর। হারারে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের মাঝপথে সতীর্থরা গার্ড অব অনার দেন তাকে। যা দেখে অনেকে তার অবসরের বিষয়টি অনুমান করে নেন।

ভারতের বিপক্ষে হায়দরাবাদে হওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে ইতি টানবেন ক্যারিয়ারের।

টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন না মিডল অর্ডার এ ব্যাটার। চালিয়ে যাবে আন্তর্জাতিক ওয়ানডে।


এই ক্যাটাগরির আরো সংবাদ