শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই ধাপ এগলো সাকিব

স্পোর্টস ডেস্ক / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪

আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তালিকার শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। অন্যদিকে, দুই ধাপ এগিয়ে পঞ্চমস্থান থেকে তৃতীয় স্থানে উঠেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আজ বুধবার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাকিবকে সরিয়ে গত সপ্তাহে শীর্ষস্থান দখলে নিয়েছিলেন নবি। সপ্তাহের চাকা ঘুড়তেই নবিকে টপকে সিংহাসন দখলে নিলেন স্টয়নিস। এ সপ্তাহে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৫৯ রান ও নামিবিয়ার বিপক্ষে ৯ রানে ২ উইকেট তিনি। এতে ২৩১ রেটিং নিয়ে শীর্ষে উঠেন স্টয়নিস।

২২২ রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা।

শীর্ষস্থান হারানোর পর এ সপ্তাহে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেছেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬৪ ও নেপালের বিপক্ষে ১৭ রান করার পাশাপাশি ৯ রানে ২ উইকেট শিকার করেন তিনি। ফলে ১০ রেটিং বাড়িয়ে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব।

তিন ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন গেল সপ্তাহে শীর্ষে থাকা নবি। তার রেটিং এখন ২১৩।

বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়ার পরও বোলিং র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ৬৩২ রেটিং নিয়ে ১৪তম স্থানে আছেন তিনি। যা বাংলাদেশী বোলারদের মধ্যে সেরা অবস্থান।

ব্যাটিং তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়। এ সপ্তাহে তিন ধাপ পিছিয়ে ৩০তমস্থানে নেমে গেছেন হৃদয়। তার রেটিং ৫৫৮।


এই ক্যাটাগরির আরো সংবাদ