শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

টঙ্গীতে ফ্ল্যাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে একটি ভাড়া ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার রূপবানের টেক এলাকার একটি ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল—মালিহা (৬) ও আব্দুল্লাহ (৩)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার সন্তান।

পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, আব্দুল বাতেন পরিবার নিয়ে ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ঘটনার সময় মা সালেহা বেগম ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন এবং বাবা ছিলেন বাইরে। বিকেলে ঘুম থেকে উঠে তিনি ঘরের মেঝেতে সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা বিকেলের কোনো এক সময় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, “দুই শিশুর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে। হত্যার কারণ জানতে কাজ চলছে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ