শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

জয় দিয়ে শুরু এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

গত বছর আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারের আসরের প্রথম ম্যাচে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করলেন তারা। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে আফগানিস্থানকে ৪৫ রানে হারিয়ে দারুণ এক শুরু পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

দুবাইয়ে ১৮৩ রানে অলআউট হয় আফগানিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পেল ৪৫ রানের জয়। আগে ব্যাট করে ৯ উইকেটে ২২৮ রান করেছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

রান তাড়া করতে নেমে আফগানিস্তান ৫ উইকেটে ১৫৯ রান করে ফেলেছিল। এরমধ্যে ফয়সাল খান আহমদজাই ৫৮ ও নাসির খান ৩৪ রান করেন। নাজিফুল্লাহ আমিরি ১৭, মাহবুব খান ১৬ ও উজাইরুল্লাহ নিয়াজি ৮ রান করেন। ইকবাল হোসেন এমন নেন ২টি উইকেট। একটি করে শিকার ধরেন রাফি উজ্জামান, মারুফ মৃধা ও আল ফাহাদ।

এরপর আফগানিস্তানের জয়ের জন্য দরকার পড়ে আর ৭০ রান, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের ৫ উইকেট। ১৯ রানে বরকত ইব্রাহিমজাই আউট হলে বাংলাদেশের পেস তোপে ১৮৩ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। এই ৫ উইকেটের মধ্যে আল ফাহাদ ২টি, মৃধা ও ফাহাদ একটি করে উইকেট নেন। গজফর হন রানআউট।

এর আগে ওপেনার জাওয়াদ আবরার ৫ বলের ডাকে বিদায় নেয়ার পর কালাম সিদ্দীকির সঙ্গে জুটি গড়েন আজিজুল হাকিম। এই দুজনের ব্যাটেই ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আজিজুল ও কালাম বাদে বাকিরা চূড়ান্ত মাত্রায় ব্যর্থ, এগারোর বেশি রানই করতে পারেননি। সেঞ্চুরি তুলে নেন আজিজুল। দলপতি ১৩৩ বলে ৮ চার ও ৪ ছয়ে করেন ১০৩ রান, ম্যাচসেরার পুরস্কারও ভাগিয়েছেন তিনি। তাকে ৬৬ রান করে লম্বা সময়ের জন্য সঙ্গ দেন কালাম। দুজনের জুটি হয় ১৪২ রানের। ১১০ বলে ৬৬ রান করে আল্লাহ গজনফরের ঘূর্ণিতে বিদায় নেন কালাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ