শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

জি-মেইল অ্যাপে ব্যাপক পরিবর্তন

আইটি ডেস্ক / ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে গুগলের ইমেইল সেবা জি-মেইল। নতুন এসব পরিবর্তনের মাধ্যমে জি-মেইল অ্যাপে গুগল চ্যাট অ্যাপ ইনটিগ্রেশন চালু করা যাবে, ব্যবহার করা যাবে মেইল, মিট এবং রুমস।

আগে এ চ্যাট মেসেজিং অ্যাপ গুগল ওয়ার্ক স্পেসে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারতেন। তবে এখন থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে এসব ব্যবহার করা যাবে। এছাড়াও আইফোন এবং অ্যান্ড্রয়েডে এখন থেকে জি-মেইল অ্যাপে ৪টি ট্যাব থাকবে। তা হলো- জি-মেইল, চ্যাট, মিট এবং রুমস।

  • যেভাবে চালু করতে হবে চ্যাট ফাংশন

জি-মেইল অ্যাপের এই চ্যাট ফাংশনটি আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও চালু করার জন্য প্রথমে জি-মেইল অ্যাপের আপডেটেড ভার্সনটা ইন্সটল করতে হবে।

এরপর জি-মেইল অ্যাপ খুলে এবং স্ক্রিনের ওপরের বাম দিকে স্যান্ডউইচ মেন্যুতে ট্যাপ করতে হবে।

সেখানে থাকা অপশন থেকে সেটিংসের নিচে স্ক্রল করতে হবে। এখান থেকে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এবার “Chat (early access) > toggle এনেবল করতে হবে।

এখানে নতুন ভার্সনের জি-মেইল অ্যাপে ৪টি ট্যাব পাওয়া যাবে, সঙ্গে থাকবে নতুন ধারার একটি চ্যাট বক্স।

চ্যাট এবং মিট অপশন মাইক্রোসফট টিমস, জুম এবং স্ল্যাকের মতো ভিডিও মিটিং এবং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত জি-মেইল অ্যাকাউন্টগুলোও হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।

গুগল চ্যাট ইন্টারফেসের মধ্যে মিডিয়া এবং ফটোশেয়ার করা যাবে, ফাইল শেয়ার করার জন্য গুগল ড্রাইভের এক্সেস থাকবে, ভিডিও চ্যাটের জন্য সরাসরি গুগল মিটে স্যুইচ করতে হবে।

সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে, এখন আর জি-মেইল, চ্যাট, মিট ও রুমের জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে বিভিন্ন অ্যাপে স্যুইচ করতে হবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ