শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

জামালপুরে গৃহবধূ অপহরণের ঘটনায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মজনু মিয়া, ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম, রান্ধনি গাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার এবং আবুল কাশেমের ছেলে মমিন মিয়া।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম নবী।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি মেলান্দহ উপজেলার রান্ধনি গাছা এলাকার হাবিবুর রহমানের মেয়ে মোছা. হাবিবা আক্তার চৈতী শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে আসামিরা তাকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে আটকে রাখে। পরে পুলিশ হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতীকে উদ্ধার করে।

এ ঘটনায় চৈতীর বাবা চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ