শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

চিনির পর্যাপ্ত সরবরাহ বাজারে আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বানিজ্যিক ডেস্ক / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আইন বাস্তবায়নে প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিদপ্তরকে আরো শক্তিশালী করা হবে। বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে হবে। উৎপাদন, আমদানি সব পর্যায়ে পণ্যের দাম যৌক্তিক হতে হবে। দেশে কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে।

কেউ বাজারে যেন কোনো ধরনের নেতিবাচক অবস্থার সৃষ্টি করতে না পারে।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘স্বাধীনতার পরে অর্থনৈতিক ভঙ্গুর দেশকে সমৃদ্ধিশালী করতে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে।

দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা দরকার।’

চট্টগ্রামে চিনির ফ্যাক্টরিতে দুর্ঘটনার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘এ কারণে বাজারে কোনো প্রভাব পড়ার কথা না। বাজারে চিনির পর্যাপ্ত সরবরাহ আছে। যদি কোনো মিল দাম বাড়ায় বা যোগসাজশ করে তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনক্টেডের ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার এলিজাবেথ গাছুরি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান।

এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য সওদাগর মুস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. ফারহানা আইরিশসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ