শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

চিত্রনায়ক ফারুক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

চিত্রনায়ক ও বর্তমান জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তার করোনার নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এরপর আজ সোমবার সন্ধ্যায় তাকে ওই হাসপাতালে ভর্তি হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কুর্মিটুলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিল আহমেদ।

তিনি জানান, নায়ক ফারুকের শারীরিক অবস্থা ভালো আছে। তার আরেও কিছু অসুস্থতা রয়েছে। তাই বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই তিনি ভর্তি হয়েছেন। তাকে এখন কেবিনে রাখা হয়েছে।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ৪৬ দিন পর ২৯ অক্টোবর ঢাকায় ফিরেন ফারুক। এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

  • সূত্রঃ বিডি প্রতিদিন


এই ক্যাটাগরির আরো সংবাদ