শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ

বাণিজ্য ডেস্ক / ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

চলতি ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ। বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় প্রবৃদ্ধি বাড়বে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস’-এর সর্বশেষ প্রতিবেদনে এই পূর্বাভাস দেয় সংস্থাটি।

‘মোড় পরিবর্তন: ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন’ শীর্ষক নতুন এই প্রতিবেদনে বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কে বলেছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরও বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ২০২০–২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ভবিষ্যতে দেশটির অর্থনীতি আরও ভালো হবে। তবে বিষয়টি করোনার টিকা দেয়ার গতির ওপর নির্ভর করছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ১১ শতাংশ হতে পারে মালদ্বীপের। এরপর ভারতের প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ হতে পারে। এরপর বাংলাদেশের অবস্থান। বিশ্বব্যাংক বলেছে, সমষ্টিগতভাবে দক্ষিণ এশিয়ায় গড়ে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে।

প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৩০ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছেন তারা। বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে বাংলাদেশের। ২০২৬ সাল থেকে সেই পথচলা শুরু করবে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ