শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

চমেক প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপের যন্ত্রাংশ চুরি

চট্টগ্রাম ব্যুরো / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্যাথলজি বিভাগে ল্যাবের জানালা ভেঙ্গে ইলেকট্রনিক মাইক্রোস্কোপের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে চমেক কর্তৃপক্ষ চার সদস্যের একটি গঠন করেছে। তবে আজ বিকাল পর্যন্ত চমেক থানায় কোনো মামলা বা অভিযোগ করেনি।

জানা যায়, ৩২টি স্ক্যানিং ইলেকট্রনিক মাইক্রোস্কোপের যন্ত্রাংশ ও ৩৪টি মাইক্রোস্কোপের লেন্স চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চমেক ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শওকত হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত শেষে প্রতিবেদন জমা দিবেন।
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, প্যাথলজি বিভাগের ল্যাব থেকে মাইক্রোস্কোপের বেশ কিছু যন্ত্রাংশ চুরি হয়েছে। কি কি জিনিস চুরি হয়েছে এবং কত টাকার ক্ষতি হয়েছে তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, চমেক কোনো মামলা বা অভিযোগ করেনি। তবে মৌখিকভাবে জানিয়েছে, কিছু জিনিস পাওয়া যাচ্ছে না। তারাও নিশ্চিত নয়, চুরি নাকি হারিয়ে গেছে। চমেক মামলা বা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চমেক প্যাথলজি বিভাগের প্রধান ডা. প্রদীপ ভট্টাচার্য বলেন, মাইক্রোস্কোপগুলো সরকারি ক্রয় বিধি অনুযায়ী কেনা হয়েছে। তাই এসব জিনিসের মূল্য কেমন হতে পারে তা ধারণা নেই। তবে বিভাগের কাজ বন্ধ রাখা হয়নি। বিকল্প উপায়ে সীমিত পরিসরে কাজ চলছে। যেহেতু অনেক কিছু চুরি হয়েছে, জিনিসগুলো আবারও নতুন করে সংগ্রহ করা পর্যন্ত কার্যক্রম চালাতে বেগ পেতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ