শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তা কেন্দ্র করে রণক্ষেত্র, আহত অন্তত ৭০

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রী হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে টানা সংঘর্ষ ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শনিবার রাতে শুরু হওয়া সহিংসতা রবিবার (৩১ আগস্ট) দুপুরেও অব্যাহত থাকে। এসময় শিক্ষার্থী, স্থানীয় গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ কমপক্ষে ১২ জন আহত হন। এর আগে শনিবার রাতের ঘটনায় আহত হয় প্রায় ৬০ শিক্ষার্থী, যাদের মধ্যে গুরুতর কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে ২নং গেটসংলগ্ন একটি ভাড়া বাসার দারোয়ান হেনস্তা করে। ঘটনাটি ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। একপর্যায়ে স্থানীয় গ্রামবাসী লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এ হামলায় গ্রামবাসী অংশ নেয়।

রাতেই পরিস্থিতি অবনতি ঘটলে সেনা সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রবিবার দুপুরে ফের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে।

শিক্ষার্থীদের অভিযোগ, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে স্থানীয় গ্রামে ভাড়া বাসায় থাকেন। এ কারণে প্রায়শই তারা স্থানীয়দের হয়রানির শিকার হন।

শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারাও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পুলিশের গাফিলতির কারণেই বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ