শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো / ৪৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

বিমান বন্দর, সমুদ্রপথ ও রেলপথসহ বিভিন্নভাবে অবৈধ পথে চট্টগ্রামে আসছে সিগারেট। এই সিগারেটের রমরমা ব্যবসা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন বাজার। মাঝে মধ্যে অভিযান চললেও অধরায় থেকে যায় অবৈধ ব্যবসার মূল হোতারা। এসব কারণে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সর্বশেষ গতকাল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাজ থেকে অবৈধভাবে আসা বিভিন্ন সিগারেট জব্দ করেছেন এনএসআই বিমান বন্দরের একটি দল। তবে বিভিন্নভাবে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এসব সিগারেট বাজারে আসলেও কঠোর মনিটরিংও করছেন বলে জানান প্রশাসনের দায়িত্বশীলরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৫৬ হাজার টাকা দামের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বিমানবন্দরের একটি এনএসআই এর বিশেষ দল এসব সিগারেট উদ্ধার করেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে। তল্লাশিকালে ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামে লোহাগাড়ার আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ৩ হাজার টাকা হিসাব করলে এসব সিগারেটের দাম দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার টাকা।

কাস্টম হাউসের একজন অফিসার বলেন, চোরাচালান, মিথ্যা ঘোষণা, রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্য প্রতিরোধে কাস্টম হাউস কর্তৃপক্ষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে চালানগুলো ধরা পড়ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ