শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

চট্টগ্রামে ১৫ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
Computer image of a coronavirus

চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ০ দশমিক ৯৬ শতাংশ। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল মঙ্গলবার ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে চট্টগ্রামের ১ হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত  ১৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ১১ জন এবং তিন উপজেলার ৪ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৯৯ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৭৪ হাজার ২৩৭ জন ও গ্রামের ২৮ হাজার ৩৬২ জন।

উপজেলা পর্যায়ে শনাক্ত ৪ জনের মধ্যে রাঙ্গুনিয়ায় ২ জন এবং ফটিকছড়ি ও আনোয়ারায় একজন করে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় শহর ও গ্রামে কেউ মৃত্যুবরণ করেননি। ফলে জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩২ জনই রয়েছে। এর মধ্যে ৭২৩ জন শহরের ও ৬০৯ জন গ্রামের।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৩ জন জীবাণুবাহক চিহ্নিত হন। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৪৯ জনের নমুনায় শহরের একজনের রেজাল্ট পজিটিভ আসে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) পরীক্ষিত ৬ জনের নমুনায় শহরের ৩ জনের সংক্রমণ ধরা পড়ে।

ইম্পেরিয়াল হাসপাতালে ৩২৬ টি নমুনার মধ্যে শহরের ২ টিতে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৪১ জনের নমুনা পরীক্ষায় গ্রামের ২ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এপিক হেলথ কেয়ারে ৭ টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ২ টিতে করোনার জীবাণু পাওয়া যায়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১৬ জনের এন্টিজেন টেস্টে গ্রামের ২ জনকে আক্রান্ত বলে জানানো হয়।

এদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ২৪, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১০৯, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২৩ ও এশিয়ার স্পেশালাইজড হাসপাতালে ৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ৫ টি নমুনায় পাঠানো হয়। পাঁচ ল্যাবে পরীক্ষিত ১৬৬ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

এদিন নির্ধারিত ১৫ ল্যাবরেটরির মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও ল্যাব এইডে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, শেভরনে ০ দশমিক ৬৭, বিআইটিআইডি’তে ০ দশমিক ২৮, আরটিআরএলে ৫০, ইম্পেরিয়াল হাসপাতালে ০ দশমিক ৬১, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ০ দশমিক ৮৩, এপিক হেলথ কেয়ারে ২৮ দশমিক ৫৭ এবং এন্টিজেন টেস্টে ১২ দমমিক ৫০ শতাংশ। তবে, চমেকহা, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে হার ছিল ০ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ