শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

চট্টগ্রামে সাগরে মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

চট্টগ্রাম ব্যুরো / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

মা ইলিশ রক্ষায় ২২ দিন সরকারি নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে ইলিশ শিকারে সাগরে নেমেছেন চট্টগ্রামের জেলেরা। জেলেদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। যেন সাগরে চলছে ইলিশের আকাল। এতে হতাশ জেলেরা। খরচ করে সাগরে মাছ ধরতে যাচ্ছেন, সেই টাকাই তুলছে পারছেন না। ইলিশের অভাবে খাঁখাঁ করছে চট্টগ্রামের আড়তগুলো। নেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাক। চলতি বছরের প্রথম মৌসুমে জেলেরা প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাননি। এখন শেষ মৌসুমেও জালে ইলিশ না পড়ায় তাদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।

সীতাকুণ্ডের ভাটিয়ারী জেলের পাড়ার লিটন জল দাস বলেন, নিষেধাজ্ঞা শেষে মনে করেছিলাম আগের থেকেও বেশি ইলিশ ধরা পড়বে। কিন্তু সে আশার গুড়ে বালি। ইলিশ নেই বললেই চলে। অন্যান্য বছর অভিযান শেষে অনেক মাছ ধরা পড়েছে এবং আড়তে এসেছে। কিন্তু এবার তার দশ ভাগের এক ভাগ মাছও উঠছে না। পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি। কিভাবে পরিবার চালাব বুঝতে পারছি না। মহাজনের দাদনের টাকাই বা শোধ করব কীভাবে।’

চট্টগ্রামের ফিশারিঘাট, রাসমনি ঘাট, আনন্দ বাজার, উত্তর কাট্টলি, দক্ষিণ কাট্টলি, আকমল আলী ঘাটে আগের মতো ইলিশ আসছে না। বাঁশখালী, মীরসরাই, আনোয়ারা, সন্দ্বীপ ও সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায়ও ইলিশ তেমন ধরা পড়ছে না। ফলে চট্টগ্রামের বাজারে ইলিশ নেই বললেই চলে। অল্প যা মিলছে তার দাম আকাশ ছোঁয়া। চারশ-পাঁচশ গ্রাম ওজনের ইলিশের পাইকারি দাম এখন ৬০০ থেকে ৭০০ টাকা, ছয়শ-আটশ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকার মধ্যে। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০থেকে ১৫০০টাকা।

কাজির দেউরি বাজারের মোহাম্মদ বাবুল নামে এক ক্রেতা বলেন, আমি প্রতি বছর প্রচুর পরিমানে ইলিশ মাছ ক্রয় করি। কিন্তু এবছর মাছে আকাল তাতে কোন ভাবেই ইলিশ মাছ ক্রয় করা যাচ্ছে না। ইলিশ শিকারের লক্ষ্যে ধার-দেনা করে জাল-দড়ি বানিয়েছিলেন অনেকে। পরিকল্পনা ছিল মাছ বিক্রি করে ঋণ শোধ করবেন। কিন্তু আশানুরূপ মাছ না পাওয়াতে তাদের এবার খরচের টাকাই উঠছে না। ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে চরম হতাশার মধ্যে পড়েছেন তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ