শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ঘুমের ওষুধ খাইয়ে জাহাজের মাস্টারসহ ৭ জনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বেতন-ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে এমভি বাখেরা জাহাজে ৭ জনকে খুন করে ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান। গ্রেপ্তার হওয়ার পর র‌্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

বুধবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১র উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন।

এর আগে চাঁদপুরের জাহাজে সাতজন খুনের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত আকাশ মন্ডলকে মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।

অভিযানে আকাশ মন্ডলের ব্যবহৃত মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহৃত মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করেছে র‌্যাব।

মেজর সাকিব হোসেন জানান, আকাশ মণ্ডল গত আট মাস যাবত এমবি বাখেরা জাহাজে চাকরিরত ছিলেন। জাহাজের মাস্টার কর্মচারীদের উপর বিনাকারণে রাগারাগি ও বিল ভাউচার একাকী ভোগ করার কারণে আকাশ মন্ডলের ক্ষোভের সৃষ্টি হয়।

এরই রেশ ধরে ২২ ডিসেম্বর রোববার রাতে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে সবাইকে অজ্ঞান করে আকাশ। এরপরই জাহাজের মাস্টার কিবরিয়াকে তার নিজের রুমে জাহাজের নিরাপত্তার কাজে ব্যবহৃত কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরবর্তীতে ধরা পড়ে যাবার ভয়ে একে একে অন্যদেরকেও একই কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ওই রাতে একটি নৌকায় করে আত্মগোপনে চলে যায় আকাশ মণ্ডল।

পরে ২৩ তারিখ সোমবার চাঁদপুরের হাইমচর থেকে আল বাখেরা জাহাজে পাঁচজনের মরদেহ উদ্ধার করে শৃঙ্খলা বাহিনী। এছাড়া গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে তারাও মৃত্যুবরণ করেন।

একমাত্র জীবিত জাহাজের অপর কর্মচারী জুয়েলের দেয়া তথ্য অনুযায়ী নিবিড় তদন্তে র‌্যাব মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকে থেকে আকাশ মন্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপরই তাকে নিয়ে আসা হয় র‍্যাব কুমিল্লা সিপিসি২র কার্যালয়ে।

এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান ওই সাতজনকে খুনের কথা র‌্যাবের কাছে স্বীকার করেন। তবে ঘটনার সাথে অন্য কোন কারণ কিংবা কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেজর সাকিব হোসেন।

গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফান (২৬) বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের পুত্র।

এর আগে সাতজন খুনের ঘটনায় চাঁদপুরে মামলা দায়ের করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ