শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসে যোগ দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

২০২৫ গ্লোবাল সুপার লিগ (জিএসএল)-এ অবশেষে দল পেলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। রংপুর রাইডার্স তাকে দলে না নিলেও শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে নিয়েছে।

দুবাই ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের ছবি পোস্ট করে লিখেছে, “কিংবদন্তি অলরাউন্ডার আমাদের জিএসএল দলে যোগ দিচ্ছেন। কেশব মহারাজের বদলে তিনি দলে আসছেন। স্বাগতম, সাকিব!”

৩৮ বছর বয়সী সাকিবের দুবাই ক্যাপিটালস এবারের জিএসএল শুরু করবে নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্র্যাগসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে। সাবেক দল রংপুরের মুখোমুখি হবে তারা আগামী ১৬ জুলাই। এর আগে ১১ ও ১৪ জুলাই যথাক্রমে হোবার্ট হারিকেনস এবং গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল।

জিএসএলের লিগপর্বে পাঁচ দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব শেষবার মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। এরপর চলতি বছর পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচ খেলেছেন তিনি, যদিও ব্যাটে রান পাননি এবং বল হাতে নেন এক উইকেট।

এছাড়া, চলতি বছরে গ্লোবাল সুপার লিগের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলবেন সাকিব। তাকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সিপিএলে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।


এই ক্যাটাগরির আরো সংবাদ