শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটি

গাজীপুর প্রতিনিধি / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৩-২০২৫ কার্যমেয়াদের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে গাজীপুর রিপোর্টার্স ক্লাব হলরুমে এ আয়োজন করা হয়।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মো. মোস্তাকিম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এ. ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মো. গনি মিয়া বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবিতা পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এডভোকেট  মো. লাবিব উদ্দিন আহমেদ, এডভোকেট মো. ফয়েজুর রহমান তানজিল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক।

আলোচনা শেষে সকলের সুস্থতা-দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ