শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

১৮ দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের মেম্বার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে সিল্কেন সুইং কারখানার শ্রমিকরা। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে ১৬টি কারখানা।

শনিবার সকাল ৮ থেকে শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, ওভার টাইম , চাকরিচ্যুত না করাসহ ১৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কারখানার সামনে অবস্থান শুরু করে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলে বুঝিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে।

এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকেরা। তবে আজও বন্ধ রয়েছে ১৬টি কারখানার উৎপাদন।

শিল্প পুলিশ জানায়, খোলা কারখনাগুলোতে শ্রমিকরা সকাল ৮টা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করে। এ কারণে আজও অনিদিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ১০টি কারখানা এবং ৬টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি।

এছাড়া এখন পর্যন্ত কোথাও কোন শ্রমিক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া  যায়নি।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর  ৪ উপদেষ্টার উদ‍্যোগে শিল্পাঞ্চলের অস্থিরতা নিরসনে শ্রমিক-মালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর শ্রমিকদের ১৮ দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর হতেই মূলত শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা দাবি মেনে নেয়ায় খুশি মনে কাজে যোগ দেয়।

এদিকে, নিরাপত্তায় শিল্পাঞ্চলে কাজ করছেন র‌্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ