শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

গাজীপুরে নতুন করোনা আক্রান্ত ১০৫

গাজীপুর প্রতিনিধি / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৫ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৯৭৭ জনে। বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১০৫ জনের মধ্যে গাজীপুর সদরে ৬৩ জন, কালিয়াকৈরে ১১ জন, কাপাসিয়ায় ২৬ জন এবং শ্রীপুর উপজেলায় ৫ জন। এ সময়ের মধ্যে জেলার কালীগঞ্জ উপজেলায় কেউ করোনায় আক্রান্ত হয়নি।

সূত্র আরো জানায়, এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৯৯ জন। জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৩৪ জন। সর্বশেষ এক লাখ ১৭ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫১ জনের।


এই ক্যাটাগরির আরো সংবাদ