শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

গাজীপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর প্রতিনিধি / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

গাজীপুরে ২০ কেজি গাঁজাসহ আন্তঃজেলা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে। কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মহানগরীর পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার বিকেলে র‌্যাব-১’র সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলো- সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন হিলু রাজবাড়ি লালা বাজার এলাকার মৃত ছিদ্দিক আলীর ছেলে কালাম মিয়া (৩৪) এবং হবিগঞ্জের মাধবপুর থানাধীন কড়কি এলাকার তাহের মিয়ার ছেলে মো. বাচ্চু (২৭)।

র‌্যাব-১’র ওই কর্মকর্তা জানান, সোমবার ভোররাতে সিলেট হতে গাঁজার একটি বড় চালান নিয়ে কয়েক মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে গাজীপুরে আসছিল। এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১’র সদস্যরা পূবাইলের ওই এলাকায় মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি পিকআপসহ কালাম ও বাচ্চুকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজাসহ ৩টি মোবাইল জব্দ করা হয়। আটককৃতরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন বিভিন্ন মাদকদ্রব্য চোরাইপথে আমদানি করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ