শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

গাজীপুরে দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

গাজীপুরে পৃথক ঘটনায় গলায় ফাঁস লাগানো এক নারী গার্মেন্টকর্মীসহ দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো- গাজীপুরের শ্রীপুর থানাধীন বাগমারা এলাকার হাবিবুর রহমানের ছেলে সোহেল (২২) এবং নেত্রকোনার বারহাট্টা থানার বড়গাঁও এলাকার রবিনের স্ত্রী ও মৃত জাহাঙ্গীরের মেয়ে শিরিন আক্তার (২০)। এদের মধ্যে সোহেলের লাশ সদর থানার নোয়াপাড়া পাতারটেক এলাকার কাঁঠাল গাছের মগডাল থেকে ও শিরিন আক্তারের লাশ বাসন থানার চান্দপাড়া এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই সানির হাসান খান ও এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরীর সদর থানার নোয়াপাড়া পাতারটেক এলাকায় খালা মোর্শেদার বাড়িতে ছোটবেলা থেকে থাকতো সোহেল। সম্প্রতি সে নেশাসক্ত হওয়ায় তাকে গ্রামের বাড়ি শ্রীপুরে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার সকাল ৮টার দিকে খালার বাড়ির পাশর্^বর্তী কাঁঠাল গাছের মগডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় নিহতের লাশ গাছ থেকে নামিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরিবারের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে জিএমপি’র বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, মহানগরীর বাসন থানাধীন চান্দপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় এক গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকরি করতো শিরিন আক্তার। বুধবার সকালে বাসার বারান্দায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে তার অপর দু’রুমমেটসহ প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
উভয় ঘটনায় নিহত দুই জনের লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ