শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর প্রতিনিধি / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নছের মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নছের মার্কেটের পাশে থাকা আবু বক্করের ঝুটের গোডাউনে আগুন লাগে। ওই আগুন মুহূর্তের মধ্যে লুৎফর, লিটনসহ মোট পাঁচজনের গোডাউনে ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, আমরা রাত ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এখন জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের পরিধি বড়। নিয়ন্ত্রণ আসতে কিছু সময় লাগবে। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। খুব দ্রুত আমরা নিয়ন্ত্রণের ঘোষণা করব।


এই ক্যাটাগরির আরো সংবাদ