শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

গাজীপুরে ছুরিকাঘাতে সৌদি প্রবাসী খুন, আহত ৫

গাজীপুর প্রতিনিধি / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

গাজীপুরের কাপাসিয়ায় মোবারক হোসেন নামে এক সৌদি আরব প্রবাসীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ নভেম্বর) সকালের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহত মোবারক হোসেন কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের নূরুল ইসলামের ছেলে।

শ্রীপুর থানা পুলিশ জানায়, প্রতিবেশী আ. লতিফের বাঁশঝাড়ের কিছু বাঁশ বাড়ির চালে হেলে পড়লে মোবারক হোসেন তার ছোট ভাই আলমকে সঙ্গে নিয়ে সেই বাঁশগুলো কাটতে উদ্যত হন। খবর পেয়ে প্রতিবেশী আ. লতিফ তার দুই পুত্র রফিকুল ও হাদিউলসহ লাঠিসোঠা নিয়ে তাদের বাঁশবাগানে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি লেগে যায়।
এক পর্যায়ে পরস্পরের এলোপাতাড়ি মারপিটে উভয় পক্ষের মোট ছয় জন কমবেশি আহত হন। এর মধ্যে সৌদি প্রবাসী মোবারক হোসেন ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ আরও জানায়, পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ