শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

গাজীপুরে অসহায় পরিবার পেল পুলিশের ঘর

গাজীপুর প্রতিনিধি / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীন পরিবারের জন্য ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। রবিবার সকালে  সারাদেশের জেলার পুলিশ সুপার সুবিধাভোগীদের ঘর হস্তান্তর করেন।

আয়োজিত অনুষ্ঠানে দেশের সকল পুলিশ ইউনিটের ন্যায় গাজীপুরেও জেলা পুলিশ লাইন্স ৫টি থানাতে এই অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। গাজীপুর জেলা পুলিশ লাইনস্ প্রান্তে অংশ নেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এসব অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরাও অংশ নেন। এসময়, পরিবেশ বান্ধব প্রতিটি বাড়ি পেয়ে সুবিধাভোগীরা সরকার প্রধান ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, গাজীপুরে গৃহহীন পরিবারের জন্য ৫টি গৃহ প্রদান করা হয়। এর মধ্যে গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর পান জয়দেবপুর থানার আনোয়ারা, কালিয়াকৈরের নূরজাহান, শ্রীপুরের মোছা: হাজেরা খাতুন, কাপাসিয়ার মনুরঞ্জন চন্দ্র সরকার, কালিগঞ্জ থানা এলাকার আমিরুন বেগম।


এই ক্যাটাগরির আরো সংবাদ