শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

খুলছে ব্যাংক, চলবে ১১টা থেকে ৩টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

চলমান পরিস্থিতিতে টানা তিনদিন সাধারণ ছুটির পর আজ চালু হচ্ছে সব সরকারি-বেসরকারি অফিস ও আদালত। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলবে। ব্যাংকের লেনদেনও চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুলাই) থেকে সারাদেশে বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারিত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে।

তবে কোন কোন শাখা খোলা থাকবে তা নিজ নিজ ব্যাংক সিদ্ধান্ত নেবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সময়সূচিতেই ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে টানা পাঁচদিন পর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়। এর আগে শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ ধীরে ধীরে শিথিলের দিকে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ