শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

ক্যানসার হাসপাতালের সবকটি রেডিওথেরাপি মেশিনই বিকল

নিজস্ব প্রতিবেদক / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) গত ২০ দিন ধরে রেডিওথেরাপির ছয়টি মেশিনই বিকল হয়ে আছে। এতে প্রতিদিন ২০০ জনের বেশি ক্যানসার রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে।

 

ক্যানসার চিকিৎসায় দেশের একমাত্র পূর্ণাঙ্গ হাসপাতাল এটি।

হাসপাতালের ছয়টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে দুটি লিনিয়ার অ্যাক্সিলারেটর দুই বছর আগে এবং দুটি কোবাল্ট মেশিন এক বছর আগে অকেজো হয়ে যায়।

এরপর থেকে বাকি দুটি লিনিয়ার অ্যাক্সিলারেটর দিয়ে প্রতিদিন প্রায় ২০০-২৩০ জন রোগীর চিকিৎসা চলছিল। সেগুলোও সম্প্রতি বিকল হয়ে যায়।

গত ২১ ডিসেম্বর থেরাপি চলার মধ্যেই একটি মেশিন বিকল হয়ে যায়। পরদিন অন্য একমাত্র চালু থাকা যন্ত্রটি বন্ধ হয়ে গেলে সরকারি এই প্রতিষ্ঠানে রেডিওথেরাপির সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এনআইসিআরএইচের একজন চিকিৎসক প্ল্যাটফর্মকে বলেছেন, ‘গত পাঁচ বছর ধরে এই হাসপাতালের রোগীরা হয় ত্রুটিপূর্ণ মেশিনের কারণে কারণে ভোগান্তি পোহাচ্ছেন।হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। আমরা এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও সাহায্য চেয়েছিলাম, তারাও কিছু করেনি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ