কুষ্টিয়ায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরসহ চারজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে উদ্ধার করা হয়েছে ৬টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।
শুক্রবার (৬ জুন) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। অভিযানকালে সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।