শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

কুরিয়ার কর্মী পরিচয়ে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ আটক ২

সাভার প্রতিনিধি / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয়ে দিয়ে দিন দুপুরে একটি বাড়িতে ঢুকে ডাকাতির সময় হাতে-নাতে ২ জনকে আটক করেছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দেশিয় অস্ত্র পাওয়া যায়। তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করা হয়। এ ঘটনায় ডাকাতের হামলায় বাড়ির গৃহকর্ত্রী ও ছেলে মেয়েসহ ৩ দুজন আহত হন।

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি বটতলা এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মোছলেম শেখের শিরিন ভিলা নামে ৫তলা বাড়ির ৩ তলায় এ ঘটনা ঘটে। স্ত্রী শিরিন আক্তার ও ছেলে-মেয়েসহ ৩ তলায় বসবাস করতেন।

আটককৃতরা হলেন গোপালগঞ্জ কাশিয়ানি থানার মাঙ্গড়া গ্রামের মো. রেজাউল মোল্লার ছেলে সজল মোল্লা (২১)। বর্তমানে জামগড়া বসবাস করছে। অপরজন লক্ষ্মীপুর জেলার হাজীপাড়া গ্রামের মৃত কাশেম মিয়া ছেলে মো. রহমান ওরফে সুমন (৩৭)। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে বসবাস করে আসছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানান, দুইজন লোক কুরিয়ার সার্ভিসের লোক পরিচয়ে দিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। চিৎকার দিলে ভেতরে ঢুকে দরজায় বন্ধ করে গৃহকর্ত্রীর শিরিনের মাথায় আঘাত করে। পরে ছেলে ও মেয়েরা এগিয়ে আসলে তাদেরও হামলা করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তারা ডিবি পুলিশ পরিচয়ে তারা বের হতে চেষ্টা করে। পরে তাদের আটক করে গণধোলাই দেয়।

খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দেশিয় অন্ত্র জব্দ করে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ