শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে নতুন উপাধ্যক্ষের যোগদান

কুমিল্লা ব্যুরো / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী। মঙ্গলবার তিনি যোগদান করেন। এর আগে তিনি লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

কলেজ সূত্র জানায়, প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী ১৯৬৬ সালের ৯ জুলাই চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে চাঁদপুর দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৮৩ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট থেকে ডিপ্লেমা ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালের ১৬ নভেম্বর তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে প্রভাষক হিসেবে যােগদান করেন।
পরবর্তীতে তিনি চাঁদপুর সরকারি কলেজ, ভোলা সরকারি কলেজ ও কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন। এছাড়াও তিনি ২০২০ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করায় তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তাঁর শিক্ষার্থী, সহকর্মী ও ভিক্টোরিয়া কলেজ পরিবার।

প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী বলেন, আমি এই কলেজে দীর্ঘদিন কাজ করেছি। সেই অভিজ্ঞতা নিয়ে অধ্যক্ষের সাথে কলেজের গুণগত শিক্ষা বাস্তবায়নে কাজ করে যাবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ