শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

কাফনের কাপড় পড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়কে অবস্থান

ঢাকা ব্যুরো / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৭ আগস্ট) দুপুরে ১টার পর কাফনের কাপড় পরে নীলক্ষেত মোড়ে সড়কে শুয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী।

এ সময় আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান নিতে দেখা যায়। প্ল্যাকার্ডে ‘শিক্ষা চাই ভিক্ষা নয়’, ‘আজ হয় প্রমোশন দিন, নয়তো মৃত্যু’সহ বিভিন্ন লেখা দেখা যায়।

সাগর হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, সমন্বয়ক ম্যাডাম আমাদের বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে রেখেছেন। অন্যদিকে তিনি ফরম পূরণ সম্পন্ন করে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছেন। আমাদের সঙ্গে এমন আচরণের কোনো যৌক্তিকতা নেই। আজকে আমরা দাবি আদায়ে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। হয় প্রমোশনের ঘোষণা আসবে, না হয় আমরা একসঙ্গে মরব।

রুবিনা ইয়াসমিন নামের আরেক শিক্ষার্থী বলেন, সব নিয়ম ও সুযোগ-সুবিধা সমানভাবে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা হয়। আর আমরা এখনও বছরভিত্তিক পড়াশোনা করছি। কিছু নিয়ম মানবে কিছু নিয়ম মানবে না তা হতে পারে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ