শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ

রিপোটারের নাম / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজিতে ৪০ টাকা বাড়ল কাঁচা মরিচ দাম। পণ্যটির দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।

হিলি বাজার ঘুরে দেখা যায়, গেলো শুক্রবার দেশিয় কাঁচা মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কেজিতে ৪০ টাকা বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচামরিচের ক্রেতা জানান, গেলো শুক্রবার কাঁচামরিচ ৪০ টাকা কেজি দরে কিনেছি। সেই কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় ৪০ টাকা দিয়ে আধা কেজি নিলাম।

কাঁচামরিচ বিক্রেতা জানান, টানা কয়েক সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহ গেলো। আর এখন তো কাঁচা মরিচের উৎপাদন কমে যাচ্ছে। কারণ কাঁচা মরিচের মওসুম শেষের দিকে চলে আসছে। তাই কৃষকেরা কাঁচা মরিচগুলো শুকিয়ে শুকনা মরিচ তৈরি করায় বাজারে সরবরাহ কমে গেছে। একারণে পাঁচবিবি ও বিরামপুরসহ বিভিন্ন স্থানের মোকামগুলোতে দাম বেশি। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করে থাকি।

তিনি আরও জানান, আজ সকালে আমি পাঁচবিবি বাজার থেকে কাঁচা মরিচ ৭০ টাকা কেজি দরে কিনে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। মনে প্রায় দুই-এক কেজি মরিচ নষ্ট পাওয়া যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ