শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মো. সাকিব (২১) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তের মেইন পিলার ২০৪৫/১৭-এস এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের একটি টহল দল সাকিবকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট ছোড়ে, যা সরাসরি তার গায়ে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত সাকিব কসবা উপজেলার মাদলা নতুন গুচ্ছ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, “স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের বলেন, “সাকিব বিএসএফের গুলিতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথে তিনি মারা যান।”

এদিকে ঘটনার পর থেকে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ও গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এ ধরনের ঘটনাগুলো দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ