শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

কসবায় ৫৩ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকে করে গাঁজা পাচারের সময় ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা- সৈয়দাবাদ সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, জেলা সদরের ভাদুঘর এলাকার মো: বকুল ঢালীর ছেলে মুন্না ঢালী (২৪), কসবার লেশিয়ারা গ্রামের ইদন মিয়ার ছেলে সো: রাসেল (২৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মোসলেম উদ্দিনের ছেলে ওয়াহিদুন নবী (২৬)।

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃতরা কসবার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কসবা থানা পুলিশের একটি আভিযানিক দল বিনাউটি ইউনিয়নের কসবা-সৈয়দাবাদ সড়কে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গাঁজাবাহী ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা জব্দসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কসবায় থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মহিউদ্দিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ