শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

কর্মসংস্থান সৃষ্টির জন্য এডিবি দেবে ১৫ কোটি ডলার

বাণিজ্য ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার আজ ১৫ কোটি ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

কোভিড-১৯ মহামারীর পর আর্থ-সামাজিক পুনরুদ্ধারে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প এবং ছোট আকারের উদ্যোগগুলোর (সিএমএসই) উন্নয়নে ঋণ সহায়তার জন্য এই চুক্তি করা হয়।

কোভিড-১৯ পরবর্তী ক্ষুদ্র আকারের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় এই সহায়তা যুবক, গ্রামীণ উদ্যোক্তা, বিদেশ থেকে ফিরে আসা অভিবাসী শ্রমিক, বিশেষ করে মহিলারা যারা মহামারীতে ক্ষতিগ্রস্ত, তাদের পরিচালিত সিএমএসইগুলোকে পুনরুজ্জীবিত করবে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-র সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবি’র পক্ষে সংস্থার আবাসিক পরিচালক এডিমন জিনটিং রাজধানীর ইআরডিতে এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেছেন।

আজ সোমবার এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, এই সহায়তা কোভিড-১৯ মহামারী থেকে আর্থ-সামাজিক পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সমর্থন করবে।

এডিবি’র আবাসিক পরিচালক এডিমন জিনটিং বলেন, খাত ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বিশদ কর্মপরিকল্পনা তৈরি করে, ব্যাংকের সর্বোত্তম ব্যবহার এবং প্রশিক্ষণ প্রসারিত করে এবং ঋণ গ্রহীতাদের ব্যবসায়িক উন্নয়ন সহায়তার মাধ্যমে একটি বিশদ কর্ম পরিকল্পনা তৈরি করে সিএমএসই-কে অর্থায়নের ক্ষেত্রে মূল বাধাগুলো দূর করবে।

তিনি আরও বলেন, উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ ছাড়াও প্রকল্পটি ঋণের সাশ্রয়ী মূল্য এবং উপলব্ধতার ভারসাম্যও বজায় রাখবে যাতে ঋণের সুদ কম হয়, যাতে সেই হার সিএমএসইগুলোকে ব্যাংকের ঋণ প্রদানকে অসংবেদনশীল না করে।

প্রকল্পটি থেকে আগামী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ