শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

কয়লা নিয়ে পায়রাবন্দরে ভিড়ল আরেক জাহাজ

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩

বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে পটুয়াখালীর পায়রা বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি বিদেশি জাহাজ। ৩৬ হাজার ৫৭০ টন কয়লা নিয়ে জাহাজটি রোববার (২ জুলাই) সকাল ৯টার দিকে জাহাজটি বন্দরের অভ্যন্তরীণ নোঙরে ভিড়েছে।

জানা গেছে, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হওয়ার পর নতুন করে আবার উৎপাদন শুরু হয়েছে। যা অব্যাহত রাখতে দ্বিতীয় জাহাজ হলো এমভি পাভো। এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২৭ টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে আসে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আজিজুর রহমান জানান, পানামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে এসেছে। ইতিমধ্যে জাহাজটি থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। পাঁচ হাজার টন কয়লা খালাস করার পর জাহাজটি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে ভেড়ানো হবে। এরপর বাকি কয়লা খালাস করা হবে।

উল্লেখ্য, গত ২৫ জুন আবার বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয় এবং বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়। ৫ জুন কয়লা সংকটের কারণে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ