শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ছয় বিভাগে পুরস্কৃত সোনালী লাইফ ইন্স্যুরেন্স

বাণিজ্যক ডেস্ক / ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশের দ্রুতবর্ধনশীল শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ কমনওয়েলথ পার্টনারশীপ সামিট ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-এ একাধিক বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

গত ২৯ আগস্ট (শুক্রবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের কনকর্ড হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, এজিএম মিজানুর রহমান এবং উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান।

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ছয়টি বিভাগে পুরস্কার অর্জন করে—

  • ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার

  • ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার

  • এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার

  • বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার

  • নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অব দ্য ইয়ার

  • বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, “এই অর্জন আমাদের নিরলস উদ্ভাবনী প্রচেষ্টা, ডিজিটালাইজেশন, গ্রাহককেন্দ্রিক সেবা এবং দ্রুততম সময়ে বীমা দাবি নিষ্পত্তির অঙ্গীকারেরই প্রতিফলন। এ স্বীকৃতি সোনালী লাইফকে কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি প্রভাবশালী বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করছে।”

উল্লেখ্য, কমনওয়েলথ পার্টনারশীপ সামিট ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসায়িক নেতৃত্ব ও উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়ার অন্যতম আন্তর্জাতিক মঞ্চ। ২০২৩ সালেও সোনালী লাইফ ছয়টি ক্যাটাগরিতে একই স্বীকৃতি অর্জন করেছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ