শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

কক্সবাজারে শপিং ব্যাগে মিলল ২০ হাজার ইয়াবা

কক্সবাজার ব্যুরো / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
????????????????????????????????

কক্সবাজারের টেকনাফে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা পাচারের অভিযোগে দুই যুবককে আটক করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

মঙ্গলবার (৩১ আগস্ট) ভোররাতে পৌরসভার নাইট্যংপাড়া এলাকার প্রধান সড়ক হতে ওইসব ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকা কবির আহমদের ছেলে মোঃ হারুন(৩০) ও আব্দুল শুক্কুরের ছেলে মোঃ আলম (৩৫)।

র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্পে সিপিসি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী আরটিভি নিউজকে বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ১নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া এলাকার হযরত উসমান গণি (রাঃ) জামে মসজিদের সামনে টেকনাফ টু কক্সবাজার সড়কের পাকা রাস্তার ওপরে মাদকদ্রব্য বিক্রিয়ের উদ্দেশ্যে একদল মাদককারবারি অবস্থান করছে। সেখানে অভিযানে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি শপিং ব্যাগসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, এই ব্যাপারে দুইজন মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ