শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

শিক্ষামন্ত্রী ড. দিপুমনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণাকে কাজে লাগিয়ে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা লাগিয়ে আগামীতে সুন্দর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ গড়ে তোলা সম্ভব।

শনিবার (৪ মে) কক্সবাজারে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধনকালে একথা বলেন তিনি।

দীপুমনি বলেন, “এই হ্যাচারিটির মাধ্যমে উন্নত ধরনের গবেষণা হবে। মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে হ্যাচারিতে তেলাপিয়া-পাঙ্গাসের মতো ভেটকি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং দেশের মৎস্য ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে।”

শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় করা হবে। যেহেতু একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেহেতু কক্সবাজারে এই মুহূর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন পরিকল্পনা বা উদ্যোগ নেই সরকারের।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণা করা। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে।”

ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসের ড. মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দীক প্রমুখ।

এর আগে সকাল ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্স সেন্টারের মেরিন রিসার্চ হ্যাচারি পরিদর্শন ও শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ