শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

কক্সবাজারে নির্মিত হচ্ছে বায়ু বিদ্যুৎকেন্দ্র

কক্সবাজার ব্যুরো / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুলে বায়ু বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 

আধুনিক পদ্ধতিতে ৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ প্রকল্পের জন্য কক্সবাজারের সদর, খুরুশকুল, পিএমখালী ও চৌফলদন্ডী ইউনিয়নে টারবাইন নির্মিত হচ্ছে।

বিদ্যুৎ ও জালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, খুরুশকুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে। এছাড়াও কক্সবাজারে সরকারের বড় বড় মেঘা প্রকল্পের কাজ বাস্তবায়ন হচ্ছে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম খান বলেন, ‘প্রায় ৯০০ কোটি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। এই প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ কক্সবাজারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইউএস ডিকে গ্রীণ এনার্জি লিমিটেড।’

এ সময় অন্যদের মধ্যে কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান, বিপিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ