শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে টাইগার অনূর্ধ্ব-১৯

স্পোর্টস ডেস্ক / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

করোনার কারণে অনূর্ধ্ব-১৯ দল গঠনে লেগে গেছে দীর্ঘ সময়। ম্যাচ খেলার সুযোগ হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর। খেলা চালু হওয়ার পর আর থামার সুযোগ নেই বাংলাদেশের।

টানা সিরিজ খেলে বিশ্বকাপ প্রস্তুতির ঘাটতি কাটিয়ে নেয়ার চেষ্টা চলছে। তার ধারাবাহিকতায় আয়োজন করা হচ্ছে একের পর এক সিরিজ।

আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ শেষ হতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার মিশন টাইগার যুবাদের। যুব ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে লঙ্কায় যাবে আকবর আলীর দল।

৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ দল। ১৫ অক্টোবর সিরিজ শুরু। সিরিজটি হবে জৈব সুরক্ষা বলয়ে।

সিলেটে আফগানদের বিপক্ষে বাংলাদেশের যুবাদের সিরিজ শেষ হয়েছে শনিবার। ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জিতলেও যুব টেস্টে হেরে যায় বাংলাদেশ।

সিরিজে প্রথম তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, পরের তিনটি আফগানিস্তান। শ্রীলঙ্কায় হবে শুধু ওয়ানডে সিরিজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ