শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ওসি প্রদীপের গাড়ি বাড়ি ফ্ল্যাট দেখভাল করবেন দুই ডিসি

চট্টগ্রাম ব্যুরো / ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের ক্রোক হওয়া অবৈধ সম্পদ দেখভাল করবেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি)।

মঙ্গলবার দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক যুগান্তরকে বলেন, ওসি প্রদীপ কুমার দাশের ক্রোক হওয়া সম্পত্তি এতদিন মামলার তদন্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ছিল। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ কারণে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রদীপের নামে থাকা কক্সবাজারের ফ্ল্যাট কক্সবাজারের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার ভবন, পাঁচলাইশ এলাকার জায়গা ও দুটি গাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসককে দেখভালের জন্য নিয়োগ দিয়েছেন।

গত বছরের ২৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। মামলায় তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

গত ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত ওসি প্রদীপ ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

ওসি প্রদীপ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে হত্যা মামলার অন্যতম আসামি। এ সময় তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। এ ঘটনায় তাকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হয়। বর্তমানে ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ