শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ওমান উপসাগর থেকে জব্দ ট্যাঙ্কার: বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

আন্তর্জাতিক ডেস্ক / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ইরানের কর্তৃপক্ষ ওমান উপসাগর থেকে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করে এর ১৮ জন ক্রু সদস্যকে আটক করেছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম জানায়, শুক্রবার ওমান উপসাগর থেকে জব্দ করা ট্যাঙ্কারটি প্রায় ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। চলমান তদন্তের অংশ হিসেবে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ সব ক্রু সদস্যকে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ট্যাঙ্কারটি থামার নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি জাহাজ চলাচল ও বহন করা মালামালের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়াসহ একাধিক লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ইরান থেকে স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে এবং সমুদ্রপথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে ব্যাপক হারে জ্বালানি পাচার হয়ে থাকে। জ্বালানি চোরাচালান রোধে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ