শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মরদেহগুলো আনা হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, নিহতদের সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। বর্তমানে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে, যা রাতের মধ্যেই সম্পন্ন হবে।

শাহ আমানতে মরদেহ গ্রহণ করতে ইতোমধ্যে সন্দ্বীপ থেকে ছুটে এসেছেন নিহতদের স্বজনরা। নিহত সাত প্রবাসী হলেন—
আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন, মো. বাবলু, জুয়েল ও মো. রনি।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হন, যার মধ্যে সাতজনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা।


এই ক্যাটাগরির আরো সংবাদ