শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

এবার বাড়ছে ওয়াসার পানির দাম

নিজস্ব প্রতিবেদক / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

গ্যাস-বিদ্যুতের পর এবার বাড়ছে ঢাকা ওয়াসার পানির দাম। আগামী সেপ্টেম্বর থেকে নাগরিকদের পানি ব্যবহারের খরচ বাড়ছে আরও ৫ শতাংশ। বৃহস্পতিবার ঢাকা ওয়াসার ২৯৩তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য দীপ আজাদ বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

সর্বশেষ গত বছরের ২৫ মে পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। সে অনুযায়ী বর্তমানে আবাসিক সংযোগে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম পড়ছে ১৫ টাকা ১৮ পয়সা। যা বাণিজ্যিক সংযোগে ৪২ টাকা।

নতুন করে ৫ শতাংশ বাড়লে প্রতি এক হাজার লিটার পানির দাম ৭৬ পয়সা বেড়ে হবে ১৫ টাকা ৯৪ পয়সা। আর বাণিজ্যিক সংযোগে দাম হবে ৪৪ টাকা ২০ পয়সা।

ওয়াসা বোর্ডের সদস্য দীপ আজাদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘এ বছর পানির দাম আর বাড়েনি। আইন অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে। সেটাই করা হয়েছে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে বিশেষ বোর্ড সভায় পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করেছিল ওয়াসা। বোর্ডের বেশিরভাগ সদস্য তাতে আপত্তি জানালে পরে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়। সে প্রস্তাবও তখন বোর্ডের অনুমোদন পায়নি। তবে এবার তা অনুমোদন পেল পাঁচ শতাংশ বাড়ানোর শর্তে।


এই ক্যাটাগরির আরো সংবাদ