শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

এবার ড্রোনে পৌঁছাবে খাবার

আইটি ডেস্ক / ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

সুনির্দিষ্ট কাজের উদ্দেশে ডিজাইন করা একটি পাখা লাগানো যন্ত্র। যাকে দূরবর্তী একটি রিমোট কন্ট্রোলের দ্বারা আকাশে উড্ডয়ন এবং অবনমন করানোর প্রকৌশলকে ড্রোন প্রযুক্তি বলা হয়। এ প্রযুক্তি প্রথমদিকে সামরিক উদ্দেশে গবেষণা করা হলেও, পরবর্তীতে আরও অসংখ্য ক্ষেত্রে এর ব্যবহার শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবার ভারতে ড্রোনে করেই খাবার পৌঁছে দেওয়ার পরিষেবা চালু হতে যাচ্ছে।


বিশ্বে ড্রোন নিয়ে চলছে উদ্ভাবনী গবেষণা। সঙ্গে বাড়ছে এই শিল্পের বাজারদর। হচ্ছে ড্রোনের নানামুখী ব্যবহার। তীব্র যানজটে খাবার ও মুদিখানার দ্রব্য আরও সহজে গ্রাহকের কাছে পৌঁছে দিতে এবার ড্রোন ব্যবহার করতে চলেছে একটি জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা।


আপাতত চারটি ড্রোন নির্মাতা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দিল্লি, বেঙ্গালুরুর মতো একাধিক শহরে সংস্থাটি এই পরিষেবা চালু করছে বলে খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। প্রাথমিক ভাবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিস পরিবহণে গতি আনতে পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করতে চলেছে সংস্থাটি। তবে ড্রোন এখনই সরাসরি গ্রাহকের কাছে পৌঁছাবে না।


সংস্থাটি জানিয়েছে, আপাতত দোকান থেকে ‘কমন কাস্টমার পয়েন্ট’ নামক একটি স্থানে খাবার ও মুদিখানার দ্রব্য পৌঁছে দেবে ড্রোন। সেখান থেকে জিনিসগুলি সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন ডেলিভারি পার্টনাররা।
যানজট এড়িয়ে আরও দ্রুত পরিষেবা পৌঁছে দিতে এই ব্যবস্থা কার্যকরী হবে বলেই বিশ্বাস ফুড ডেলিভারি সংস্থার। ভারতে সর্বপ্রথম বেঙ্গালুরুতে শুরু হচ্ছে এই পরিষেবা।


এই ক্যাটাগরির আরো সংবাদ