শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

এপিএস পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

দর্পণ ডেস্ক / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার কাউয়াশাহ পাড়া গ্রামের শাহ সালাউদ্দীন। অর্থমন্ত্রীর বাড়িও দিনাজপুর।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলার চর ফ্যাশনের মিয়াজানপুর গ্রামের মনির হোসেন।

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনী নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলমগীর। মন্ত্রীর বাড়িও কিশোরগঞ্জ।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের আ ন ম আহমাদুল বাশার। প্রতিমন্ত্রীর বাড়িও বোচাগঞ্জ।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহীর রাণীবাজারের পারভেজ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএসদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত এপিএসকে উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ