শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

এড. সৈয়দ রেজাউর রহমান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২

বিশিষ্ট আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের প্রথম সভায় আজ সর্বসম্মতিক্রমে সৈয়দ রেজাউর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এডভোকেট ফারহানা রেজা বাসস’কে আজ এ কথা জানান।

বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে সংস্থার সভাকক্ষে কাউন্সিলের প্রথম সভা আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

বার কাউন্সিল আদেশ ১৯৭২ এর ৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী সৈয়দ রেজাউর রহমানকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও ১১(বি) অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

সৈয়দ রেজাউর রহমান বাংলাদেশ বার কাউন্সিলে সারাদেশের আইনজীবীদের ভোটে এ পর্যন্ত মোট ১০ বার নির্বাচিত হয়েছেন। এছাড়া একবার বার কাউন্সিলে এডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বার কাউন্সিলের ইতিহাসে আইনজীবীদের নেতৃত্বে দেয়ার ক্ষেত্রে এডভোকেট সৈয়দ রেজাউর রহমানই সর্বাধিক বার নির্বাচিত হয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ রেজাউর রহমান দেশের বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা বার এর সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। সৈয়দ রেজাউর রহমান ভয়াবহ ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৫ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল। এ প্যানেলের নেতৃত্ব দেন সৈয়দ রেজাউর রহমান।
এরআগে ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।(*বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ