শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

এক নজরে কোয়ার্টারে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

কোপা আমেরিকার গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে মঙ্গলবার ভোরে। মিলেছে কোয়ার্টার ফাইনালের আট দলের দেখা ও আটের প্রতিপক্ষের নাম-সূচি। সেখানে স্বাগতিক ব্রাজিলের লড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে, সেমিফাইনালে যেতে আর্জেন্টিনার পরীক্ষা নেবে ইকুয়েডর।

দুই গ্রুপে ভাগ হয়ে ১০ দল লড়েছে এবারের কোপায়। বলিভিয়া ও ভেনেজুয়েলা গ্রুপপর্ব থেকেই বাড়ির বিমান ধরেছে। বাকি আট দল গেছে সেরা আটে।

গ্রুপ-‘এ’তে টেবিলের সেরা চার দল যথাক্রমে- আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। গ্রুপ ‘বি’তে সেরা চার দল যথাক্রমে- ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর।

কোয়ার্টারের প্রথম ম্যাচ ৩ জুলাই, বাংলাদেশ সময় ভোররাত ৩টায় মুখোমুখি হবে পেরু ও প্যারাগুয়ে। আর ভোর ৬টায় নামবে ব্রাজিল-চিলি।

৪ জুলাই পরের কোয়ার্টারে বাংলাদেশ সময় ভোর ৪টায় কলম্বিয়া খেলবে উরুগুয়ের বিপক্ষে। সকাল ৭টায় আর্জেন্টিনার পরীক্ষা ইকুয়েডরের বিপক্ষে।

এক নজরে কোয়ার্টারের প্রতিপক্ষ-সূচি

পেরু-প্যারাগুয়ে (০৩-০৭-২১, ভোররাত ৩টা)
ব্রাজিল-চিলি (০৩-০৭-২১, ভোর ৬টা)

উরুগুয়ে-কলম্বিয়া, (০৪-০৭-২১, ভোররাত ৪টা)
আর্জেন্টিনা-ইকুয়েডর, (০৪-০৭-২১, সকাল ৭টা)


এই ক্যাটাগরির আরো সংবাদ